Skip to main content

Posts

Showing posts with the label কবিতা

লুকোচুরি প্রেম ৪

মুঠোফোনে সারাক্ষণই তোমার সাথে কথা। যতোই সবাই বিরক্ত হোক, করুক মাথা ব্যথা। কেউ জানে না ঐ পারে কে, সুযোগটা-ই এটা। গোপনই থাক সেই সে মানুষ, গোপন প্রেমিক যেটা... -(৪ঠা চৈত্র, ১৪২১)

লুকোচুরি প্রেম ৩

তির্যক আলোর রোদ্দুরে, সুখ পোকারা যায় উড়ে। দেখতে থাকা আপন মুখ, ঠিকরে বেরোয় সকল সুখ... সন্ধ্যে বেলায় আলোর ছাপ, জোনাক হাটের খুলবে ঝাপ। দুখ হয়ে যায়, সুখের ক্ষণ, তোমায় দেখার পরক্ষণ... -( ৩রা চৈত্র ১৪২১)

লুকোচুরি প্রেম - ২

সকল কাজে, সারাক্ষণই তোমায়ই পাশে চাই... লোক সমুখে হলাম না হয় আমার ছোট ভাই।  ;-) আমি ছোট, তুমি বড়, লাভই আছে তাতে... এই উসিলাই দিলে না হয় সন্দেহ কাটাতে :-P -( ১লা চৈত্র, ১৪২১)

লুকোচুরি প্রেম - ১

এমন যদি হত, প্রতিদিনই পেতাম তোমায়- ছুটির দিনের মত... অভাব বড়ই সময় পাওয়া, তোমায়, আমার পাশেই চাওয়া, বাড়তে থাকে, মনের ভেতর, আকাঙ্ক্ষার এক ক্ষত... কি আর করা যাবে... ছুটির দিনেও সাক্ষাত হয়, অফিস করার ভাব-এ... -(১৪ই মার্চ, ২০১৫)

হুট করে খুন হয়ে যেতে পারি

হুট করে খুন হয়ে যেতে পারি... মাঝ রাতে অথবা ভর বিষণ্ণ দুপুরে। বাড়ির পাশের গলিতে, অথবা দুরের... হুট করে খুন হয়ে যেতে পারি.... হয়তো বা খুব শীঘ্রই অথবা অনেক দেরিতে। কোন উত্তাল সময়ে অথবা শান্তিতেই...

ভবিষ্যৎ

প্রতিদিন অনিশ্চিতে পথ চলা, প্রতিদিন জীবন নামের প্রহসন। প্রতিদিন আশংকাতে পা ফেলা, প্রতিদিন ত্রাসে হয় একবার মরণ। এভাবেই জ্বলবে নিয়ন ঠিক রঙিন, জীবনের থেমে যাওয়া অসম্ভব। এভাবেই হঠাৎ কোন একটা দিন, গলিতে থাকবে পরে আমার শব। - (১৯শে কার্তিক, ১৪২২)

ঘোর...

ইদানীং খুব ভুল হয়ে যায়। ঘুমের মাঝেই কথা বলি.... বাস্তবতায় নীরব থেকে, কল্পনাতে কথার ঝুড়ি, চলতে থাকে।

জীবন এখন যেমন

কৃষ্ণচূড়ায় আগের মত রঙ লাগে না, রঙ মাখে তাই শেওলা ভরা সবুজ পানি। তোমার মনে আগের মত দোল জাগে না, দোলার স্থানে জমছে ঘৃণা, সেটাও জানি। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে। জোর করে সেই ছন্দ ভাঙ্গি। তোমার পথের এড়িয়ে চলা কুড়িয়ে যাই। কুড়িয়ে যাই, তোমার যত অবহেলা। এখন তো আর যায় না দেখা সেই হাসিটা। যেই হাসিতে রঙ্গিন হত, জীবন চলা। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে। জোর করে সেই ছন্দ ভাঙ্গি। আমার জীবন এমন হবে, জানাই ছিল। হয়নি জানা, তোমার জীবন কেমন যাবে। মনটা আমার আটকে আছে একই স্থানেই। জীবন যদিও যায় এগিয়ে নিজ স্বভাবে। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে। জোর করে সেই ছন্দ ভাঙ্গি। তোমার তবু আশ্রয় আছে, ফিরে যাবার। ভুল হলে, ভুল ভুলে গিয়ে, সহায় নেবার। আমার আছে শুধুই যে এক মঞ্চ কেবল। ফেরা মানে অভিনয়ে পাল্টানো ভোল। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে। জোর করে সেই ছন্দ ভাঙ্গি। লুকিয়ে থাকা অভিনয়ে কষ্ট বাড়ে। কল্পনারা লাগাম ছিঁড়েই উড়তে পারে। মনের ভেতর কষ্ট চেপে, হাসতে থাকা, বুকের ভেতর কান্না জমাট আটকে রাখা। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপ...

ভুল সময়ে ভুল স্বপ্ন

মাঝে মাঝে, জেগে উঠতে ইচ্ছে করে। ইচ্ছে করে, গা ঝাড়া দেই, হাটতে থাকি।... ছকে বাধা বেচে থাকা কাটিয়ে উঠি। কাটিয়ে উঠি, আনমনা ভাব, হারিয়ে থাকা... ভুলে থাকার চেষ্টাটাকে ভুলে গিয়ে, ভালো থাকার প্রচেষ্টাটাও বন্ধ রেখে, আঁকড়ে ধরি ভালো লাগার অনুভূতি, আর একটি বার। মাঝে মাঝে, ইচ্ছে গুলো উপচে পরে। উপচে পরা ভাবনারা হয় বিস্ফোরিত... ভর করে এক অস্থিরতা, সকল কাজে। অস্বস্তিকর অনুভূতির সময়টুকু এগোয় খুবই ধীর গতিতে। পাঁচ মিনিটের বিরতিতে, চায়ের জন্য কোনার দোকান, নেই এখন আর আগের স্থানে। পরিচিত মুখের এখন, হয় না দেখা। সময় লাগে, সামলে ওঠায়, আমার আমায় সময় নিয়ে, দিতে থাকি, শুধুই প্রবোধ। সময় এখন বদলে গেছে। বদলে গেছে জীবনপথের পটভূমি। আগের মত একলা, একা, নেই যে আমি। জীবন মানে এখন শুধুই এগিয়ে চলা, মাঝে মাঝে, আকাশছোঁয়া স্বপ্ন দেখা, একটু পরে, স্বপ্ন ভাঙ্গা। তিন নম্বর কৃষ্ণচূড়ায় এখন যে আর ফোটে না ফুল, তেমন করে, আগুন রাঙ্গা। - (১৫ই বৈশাখ, ১৪২২)

একটি আত্মকাহিনী ২

তবুও প্রত্যাশা করি, একদিন হবে দায়মুক্তি। পাব ক্ষমা, পুরনো সময়, আর... সম্পর্ক। এভাবেই বয়ে চলা জীবন শুষে নেয়া বোধ, একটু আশার দেখা পেতে, তিলে তিলে মৃত্যুর পথে যাত্রা। আসলে নির্দোষ নই আমি এক পাপাচারী বলছি। - (২৬শে ফাল্গুন, ১৪২১)

পণ...

দিলাম না হয় অফুরন্ত সময়টুকুই, দেবার মত আর কিছুই যেহেতু নেই... তবুও সুখে থাক, এইটাই চাওয়া, চাওয়ার মত আর কিছুই যেহেতু নেই... অধিকার, সে তো হারিয়ে গিয়েছে কবেই... শত অনুরোধে মেলে না যে আজ সাড়া। নতজানু হয়ে তবু করি প্রার্থনা... দেখা যদি হয় সংকোচটুকু ছাড়া। বাকিটুকুতে ইচ্ছার হয় অভাব, অর্ধেকটাও অনেক বেশিই বলে... লাগবে সময়, লাগুক না হয় আরও, সমনে দাঁড়াব শুধুই পুরোটা হলে...

ভাবনার ভাবানাগুলো

ভাবছি শুধুই। ভাবছি বসে আপন মনে, কি ভাবা যায়। ইচ্ছে মত ভাবতে গেলে, দায় রয়ে যায়। অনধিকার চর্চা হবার ভয় রয়ে যায়। বেয়াড়া সব ভাবনা গুলো সীমানা পেরোয় হতচ্ছাড়া, লাগাম ছাড়াই লাফায়, জিরোয়। কোন কিছু ভাবতে গেলে ভাবনা ঘুড়ির সুতো ছাড়ে। হঠাৎ করে গোত্তা খেয়ে মনে ভেতর কষ্ট বাড়ে। এখন থেকে ঠিক করেছি, ভাববো না আর। ভাবার আগে ঠিক করব, কি ভাবা যায়। কোনটা সঠিক, কোনটা বেঠিক। কোন ভাবনার লাগাম আছে, ইচ্ছে মত যায় থামানো। এখন যে তাই, ভাবছি শুধুই। ভাবছি বসে আপন মনে, কি ভাবা যায়।

মাঝে মাঝে...

মাঝে মাঝে আজব সব প্রশ্ন করিস, ভুলেই যাস, উত্তর তোর পছন্দ নয়। মাঝে মাঝে আমায় খুবই অবাক করিস, ভুলেই যাস, অপছন্দ এই বিষ্ময়। মুগ্ধ হয়ে দেখতে থাকি মাঝে মাঝেই। আমিও ভুলি, মুগ্ধতা তোর পছন্দ না। যেটুকু পারি চেপে রাখি মনের ভাজেই, মঝে মাঝে, উপচে পরে সেই ভাবনা।

এই বেশ...

এভাবেই চলতে থাকুক পথচলা, এভাবেই চলুক কথার ফুলঝুরি। এভাবেই জোছনা নামুক, রাত জুড়ে, এভাবেই বৃষ্টি নামুক অঝোরে। এভাবেই ঘুরতে থাকুক তিন চাকা, এভাবেই হাটতে থাকা, পথ ফাঁকা। এভাবেই লিখে চলা ভাবনাটা, এভাবেই গাইতে থাকা, আনমনে। এভাবেই ভালোবাসার রূপ দেখা। এভাবেই ডুবে যাওয়া তোর সনে। 

এই মুহূর্তে...

মাঝে মাঝে মনে হয়, সময় থেমে যাক। এই মুহূর্তটাই আটকে থাকুক অনন্তকাল। পাশাপাশি। থেমে যাক, সব জীবনের কোলাহল, থেমে যাক, মৃত্যুর পদচারণা। থেমে যাক, রোগ, শোক, জরা, ক্ষয়। থেমে যাক, গতি। হাওয়ার খেলা, সাগরের ঢেউ। থেমে যাক, গ্রহ নক্ষত্রের আবর্তন। থেমে যাক, আকর্ষণ, আর দুরে সরে যাওয়া। থেমে যাক, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবকিছু। থেমে যাক, বিশ্বসংসার তার সকল কিছু নিয়ে। মাঝে মাঝে মনে হয়, সময় থেমে যাক। এইখানেই আটকে থাকি আমরা দুইজন। এভাবেই দেখতে থাকি, অবাক বিস্ময়ে, লাজুক হাসি। অনন্তকাল ধরে। পাশাপাশি।

কেন বলি ভালোবাসি বারে বার

ভালোবাসার অনুভূতিটা, উপচে পরার মতই... অনেক বেশি... চিৎকার করে বারংবার নিজের অস্তিত্ব জানান দিতে চায়... দেখিস, তোর মনেও চিৎকার করে। হয়তো, তুই সেটা, মুখে ফোটাস না। তোর মন, তোর প্রাণ, তোর সমগ্র অস্তিত্ব, চিৎকার করে জানান দিতে চায় ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি... সবাই তো তোর মত নয়, কাউকে কাউকে এই চিৎকার গ্রাস করে নেয়। দম বন্ধ করা সেই অনুভূতি তখন, চিৎকার করে নিজের অস্তিত্ব জানায়। চোখে, মুখে, কানে, সবখানে। আর তখন, কিছু কিছু মানুষও, বেচে থাকার প্রবল বাসনায়... মৃত্যুর কাছাকাছি সেই অনুভূতির গ্রাস থেকে মুক্তি পেতে বারংবার চিৎকার করে বলে উঠে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি... আমিও, সেই সাধারণেরই একজন। ভালোবাসার অনুভূতিটা, গ্রাস করার মতই... ভালোবাসার অনুভূতিটা, ডুবিয়ে ফেলার মতই...

পুজারী

পাড়ি দিতে পারি, পৃথিবীর ওই প্রান্তে, যদি সেটা হয়, আপনার উদ্দেশ্যে। হেটে ছুতে পারি, সরে যাওয়া দিগন্ত। যদি সেটা হয় আপনার পাশাপাশি। তবে দেবী, যদি ছোঁয়া যেত তব হাতে, এই হাত... তবে বলতেম, মরিতেও নাহি খেদ... কেউ পূজা দেয়, ভক্তির স্রোত থেকে, কেউ পূজা দেয়, ধর্মের শৃঙ্খলে... আমার পূজা, হৃদয় গভীর হতে, অঞ্জলি দেই, প্রেমের কাব্য ঢেলে...